আয়াতুল কুরসি
আয়াতুল কুরসি হল কুরআনুল কারিমের দ্বিতীয় সূরা, সূরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত। এটি অত্যন্ত ফজিলতপূর্ণ এবং কুরআনের অন্যতম মহিমান্বিত আয়াত হিসেবে বিবেচিত।
আরবি:
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
উচ্চারণ:
"আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। লা তা'খুজুহু সিনাতুওঁ ওয়ালা নাওম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়ামা ফিল আরদ। মান যার শাফাউ ইন্দাহু ইল্লা বিইযনিহি। ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খলফাহুম, ওয়া লা ইয়ুহিতূনা বি শাই'ইম মিন ইলমিহি ইল্লা বিমা শা'আ। ওয়াসি'আ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়া লা ইয়ুউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিইয়্যুল আযিম।"
অর্থ:
"আল্লাহ — তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, সর্বশাসক। তাঁকে তন্দ্রা কিংবা নিদ্রা স্পর্শ করে না। আসমান ও জমিনে যা কিছু আছে সবই তাঁর। তাঁর অনুমতি ছাড়া কে তাঁর কাছে সুপারিশ করতে পারে? তিনি জানেন যা কিছু তাদের সামনে এবং যা কিছু তাদের পেছনে আছে, এবং তাঁর জ্ঞান থেকে তারা কিছুই আয়ত্ত করতে পারে না, যতটুকু তিনি চান তা ছাড়া। তাঁর কুরসি আসমান ও জমিনকে পরিব্যাপ্ত করেছে, এবং সেগুলোকে রক্ষা করা তাঁর পক্ষে ক্লান্তিকর নয়। তিনি সর্বোচ্চ এবং মহান।" (সূরা আল-বাকারা, ২:২৫৫)
আয়াতুল কুরসির ফজিলত:
এটি পাঠ করলে আল্লাহ তা'আলা তাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করেন।
ঘুমানোর আগে পাঠ করলে রাতে শয়তান তার কাছে আসে না।
এটি বাড়ি, কর্মস্থল বা যে কোনো স্থানে পাঠ করলে সেখানে নিরাপত্তা বজায় থাকে।
আয়াতুল কুরসি প্রতিদিনের জীবনে নিয়মিত পাঠ করার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায় এবং এটি নিরাপত্তা, শান্তি ও আত্মবিশ্বাস বাড়ায়।
No comments